×

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা: পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা: পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরিফ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং পিটিআইয়ের এর মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরো এগিয়েছে।  দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমনটাই বলেছে। মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরীফ চির-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে ইমরান খানের সঙ্গে আলোচনার জন্য রাজি হতে পারেন। 

যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেয়া সত্ত্বেও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পিটিআই এবং সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সব পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করছে। 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান।  রাজনৈতিক স্থবিরতায় ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে। 

এর আগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলেছিল, এরইমধ্যে পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সাথে যোগাযোগ করেছেন।  

পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যেকোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের ওপর। এর আগে পিটিআইয়ের সঙ্গে তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াহের সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন। ওই সময় তিনি পিটিআইকে একটি বিঘ্নসৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেন। তবে এবার পিএমএলএনের একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে, এবার  ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন নওয়াজ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App