×

আন্তর্জাতিক

জেফ বেজোস ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, অতিথি যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এএম

জেফ বেজোস ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, অতিথি যারা

ছবি : সংগৃহীত

অ্যামাজনের মালিক ব্যবসায়ী জেফ বেজোস ও সাংবাদিক লরেন ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।  শনিবার (২৮ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। বছরের শেষ দিকে এসে বিয়ে করছেন বিশ্বের ধনী ব্যক্তি জেফ। তাদের দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্ক। সেই প্রেম পরিণয়ে রূপ দিচ্ছেন বিয়েতে। দীর্ঘদিনের প্রেমিকা ও বান্ধবী লরেন সানচেজকে বিয়ে করছেন বিশ্বের এই দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি।

প্রেমিকা লরেন সানচেজ পেশায় একজন সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী ও একজন পাইলট।

বিয়ের আসর বসবে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে। যদিও বিয়ে ও বড়দিন উদযাপন নিয়ে এরই মধ্যে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। বিয়ের তারিখ প্রকাশের আগে একাধিকবার নানা গুঞ্জন উঠেছিল তাদের নিয়ে। 

৫৫ বছর বয়সি লরেন আর ৬০ বছর বয়সি বেজোসের বিয়ের আগে চলবে দুইদিনব্যাপী প্রাক-প্রস্তুতি উৎসব। আমন্ত্রিত অতিথির সংখ্যা ১৮০ জন। অতিথির মধ্যে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডানের রানি কুইন রানিয়া ও হলিউডের রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’-র নায়ক লিওনার্দো ডিকাপ্রিও প্রমুখ।

সূত্র জানায়, লরেনের জন্যই ২০১৯ সালের মাঝামাঝিতে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ২৫ বছরের সংসারে ইতি টানেন জেফ। তাই আরাধ্য প্রেমিকাকে বিয়েতে ৬০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি খরচ করছেন এ ধনকুবের।

আশা করা যাচ্ছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিলাসবহুল বিয়ের পর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিয়ে তাক লাগিয়ে দেবে বিশ্ব অঙ্গন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App