×

আন্তর্জাতিক

ইয়েমেনে ইসরায়েলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ এএম

ইয়েমেনে ইসরায়েলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন।

ডব্লিউএইচও প্রধান জাতিসংঘ এবং ডব্লিউএইচও সহকর্মীদের সঙ্গে ফ্লাইটে উঠার সময় হামলাটি হয়েছিল। এই হামলায় তাকে বহনকারী উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচওপ্রধান। তার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

আরো পড়ুন : সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলা, ৫ সাংবাদিক নিহত

ইসরায়েলের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব তথ্য জানিয়ে ডব্লিউএইচও প্রধান নিজেই এক পোস্টে বলেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।

হামলার বর্ণনা দিয়ে তেদরস আধানম গেব্রেয়াসুস বলেন, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছি তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App