×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার পর এবার কানাডায় বিমানে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

দক্ষিণ কোরিয়ার পর এবার কানাডায় বিমানে আগুন

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে রবিবার সকালে ১৮১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্তের কয়েক ঘণ্টার মধ্যে কানাডায় বিমানে আগুন ধরার ঘটনা প্রকাশ্যে এল। এবার কানাডার হালিফাস্ক বিমানবন্দরে ঘটল বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। খবর: আনাদোলুর।

ঘটনার পরই ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। তবে পর পর বিমান দুর্ঘটনায় বাড়ছে উৎকণ্ঠা। হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের এক অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। 

এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। গত কয়েক দিনের ব্যবধানে কাজাখস্তানে এবং দক্ষিণ কোরিয়া বড় বিমান দুর্ঘটনা ঘটে।  রবিবার দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ১৮১ জনকে নিয়ে একটি বিমান ভেঙে পড়ে। মাত্র দু’জন বাদে ওই বিমানে থাকা সবার মৃত্যু হয়েছে।  মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তে তাতে আগুন ধরে যায়। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কানাডায় বিমানে আগুন ধরার ঘটনা প্রকাশ্যে এল।

গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু বিমান তার নিয়ন্ত্রণে থাকেনি। ওই বিমানে ৬৭ জন ছিলেন। তাদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৯ জনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App