×

আন্তর্জাতিক

তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, ক্ষুব্ধ মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, ক্ষুব্ধ মমতা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন তৃণমূলের মালদহ জেলা সহ-সভাপতি এবং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ইংরেজবাজার এলাকার ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইইড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল। বাইকে চেপে আসা তিনজন দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। 

এ সময় একটি গুলি লাগে মাথার কাছে। সংকটজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুলালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন । একই সঙ্গে তিনি পুলিশের গাফিলতিরও অভিযোগ করেছেন।

সমাজমাধ্যমে তিনি লেখেন, আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, তৃণমূলের প্রথম দিন থেকে উনি (বাবলা) এবং তার স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। বাবলা কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক। অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরা উচিত।

পরে নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই দুলালকে খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে দুলাল। ওর উপর আগেও হামলা করা হয়েছিল। আগে নিরাপত্তা পেত। পরে সেটা তুলে নেয়া হয়।

রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে মালদহে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যাচ্ছে, প্লাইউডের কারখানার বাইরে থাকা কয়েক জন দুষ্কৃতকারী তাড়া করছে দুলালকে। দুলাল দৌড়ে কারখানায় ঢুকতেই পর পর গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে তারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App