×

আন্তর্জাতিক

২০০ ব্যাগ, ৭০টি ঘড়ি ছাড়া আরো যা আছে থাই প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

২০০ ব্যাগ, ৭০টি ঘড়ি ছাড়া আরো যা আছে থাই প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতংতার্ন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা তার সম্পদের পরিমাণ জানিয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) তার দল জানিয়েছে, প্রধানমন্ত্রীর মোট ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। যার মধ্যে আছে ২০০টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ। যেগুলোর মূল্য দুই মিলিয়ন ডলার। সঙ্গে আছে অন্তত ৭৫টি দামি হাতঘড়ি। যেগুলোর দাম প্রায় ৫ মিলিয়ন ডলার।

গত সেপ্টেম্বরে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতংতার্ন। গত ২০ বছরের বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল।

৩৭ বছর বয়সি এই নারী প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের লন্ডন, জাপানসহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি আছে।

দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য। এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন, তার কত সম্পদ রয়েছে।

থাই প্রধানমন্ত্রীর বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। তিনি টেলিকম ব্যবসায় জড়িত। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার। যার মাধ্যমে তিনি থাইল্যান্ডের শীর্ষ ১০ ধনীর মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছেন।

এক সময় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে বিদেশে নির্বাসনে চলে যেতে হয় থাকসিনকে। তবে তা সত্ত্বেও থাইল্যান্ডে তার বেশ প্রভাব ছিল।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App