×

আন্তর্জাতিক

ভারতকে নিয়ে যে মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

ভারতকে নিয়ে যে মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেত্রী

ছবি : সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ভারত ও পাকিস্তানকে ‘বিচ্ছিন্ন স্বজন’ বলে মন্তব্য করেছেন । তিনি দুই দেশের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে এ কথা বলেন।

সম্প্রতি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে হানিয়া ২০২৪ সালে তার অর্জনগুলো নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ২০২৫ সালের জন্যও অভিনেত্রী তার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় এই অভিনেত্রী ২০২৪ সালকে তার ক্যারিয়ারের একটি মাইলফলকের বছর হিসেবে বর্ণনা করেছেন। 

ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘কাভি মে, কাভি তুম’ নাটকে শারজীনা চরিত্রে হানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আর ভক্তরাও তাকে তার ওই চরিত্রের নামেই ডাকছেন।

এছাড়া তিনি তার বিশ্ব সফরকালে গোটা বিশ্বের মনোযোগ অর্জন করেন। যেখানে দিলজিত দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়ে তিনি মঞ্চে ওঠেন এবং দর্শকরা উত্তেজনায় চিৎকার করে ওঠে।

হানিয়া আরো জানান, তিনি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন, যা তার জন্য একটি স্বপ্ন পূরণের মতো।

জেন জি আইকন হিসেবে নিজের ভূমিকা নিয়ে হানিয়া বলেছেন, তিনি শুধু তার কাজের প্রতিই মনোযোগ দেন এবং বাইরের চাপ তাকে প্রভাবিত করে না।

অভিনেত্রী তার সাক্ষাৎকার শেষ করেন একটি হৃদয়গ্রাহী বার্তা দিয়ে। তিনি নতুন বছরের জন্য তার ভক্তদের সুখ এবং সুস্থতা কামনা করেছেন।

হানিয়ার এই সাক্ষাৎকারটি তার সহকর্মী, যেমন মাহিরা খান, মায়া আলী এবং আইমান খান থেকেও প্রশংসা কুড়িয়েছে। তারা প্রত্যেকেই তার অর্জন নিয়ে গর্বিত। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App