×

আন্তর্জাতিক

কাশ্মিরে ভারতীয় ৩ সৈন্য নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

কাশ্মিরে ভারতীয় ৩ সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক গভীর খাদে পড়ে তিন সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার এসকে পায়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভির। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে। ভারতীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ হিসেবে আবহাওয়াজনিত প্রতিকূলতাকে দায়ী করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে তাদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত সৈন্যদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেনাবাহিনী স্থানীয়দের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App