×

আন্তর্জাতিক

ভারতে প্রেমের টানে মুসলিম হওয়ায় নারীকে জোরপূর্বক গর্ভপাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৬:১০ পিএম

ভারতে প্রেমের টানে মুসলিম হওয়ায় নারীকে জোরপূর্বক গর্ভপাত

প্রেমের সম্পর্কে বিয়ে হবার পর সে ধর্ম পরিবর্তন করে

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় এক নারীর জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিতর্কিত ‘লাভ জিহাদ’ আইন চালু হওয়ার পর প্রথম আটক দেশটির সরকারি আশ্রয় কেন্দ্রে মুসকান জাহান নামে ওই নারীর গর্ভপাত করানো হয় বলে অভিযোগ স্বজনদের।

জানা যায়, বছরখানেক আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা রশিদ কাজের জন্য ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে গিয়েছিলেন। সেখানে উত্তরপ্রদেশের আরেক বাসিন্দা ও হিন্দু যুবতী পিংকির সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের সময় পিংকি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসকান জাহান নাম ধারণ করে।

কয়েকমাস আগে তারা দেরাদুন থেকে মোরাদাবাদে ফিরে আসলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ দেয়। তারপরই পুলিশ রশিদ ও মুসকানকে আটক করে। আটকের পর রশিদকে অজ্ঞাতস্থানে রাখা হলেও মুসকানকে রাখা হয় মোরাদাবাদের একটি সরকারি আশ্রয় কেন্দ্রে। সেখানেই স্বাস্থকর্মীরা তাকে জোরপূর্বক ইনজেকশন পুশ করে গর্ভপাত করায় বলে অভিযোগ তোলে রশিদের পরিবার।

রশিদের মা জানান, শনিবার মুসকান ফোন করে তার রক্তক্ষরণের পর তার গর্ভপাত হয়েছে বলে জানায়। মুসকার তার ছেলে রশিদকে বিয়ে করার জন্যই তার গর্ভের সন্তানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন রশিদের মা। তিনি বলেন, আমরা রশিদ ও মুসকানের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। অথচ তারা আমাদের স্বপ্নকে হত্যা করলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App