×

আন্তর্জাতিক

পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

লিবারেল পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) ট্রুডোর পদত্যাগের ঘোষণা আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এই দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল।

প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দ্য গ্লোব অ্যান্ড মেইলের খবরে হয়েছে, বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী। সে হিসেবে সোমবার ও মঙ্গলবার দুই দিন সময় আছে তার হাতে। তবে পদত্যাগের ঘোষণার সম্ভাবনা আজকে বেশি।

আরো পড়ুন : স্পনসরশিপ বন্ধ করলো কানাডা, নেয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে

দলের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় ককাসের বৈঠকে ট্রুডোকে বিদ্রোহের মুখে পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে, ট্রুডো মনে করছেন যে বৈঠকের আগে তার পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি জারি করা উচিত। যাতে এটি মনে না হয় যে তাকে তার নিজের দলের এমপিরা ক্ষমতাচ্যুত করেছেন।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পদত্যাগের ঘোষণার পর ট্রুডো তৎক্ষণাৎ গদি ছেড়ে দেবেন নাকি নতুন নেতা মনোনীত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

২০১৩ সালে গভীর সংকটে থাকা লিবারেল পার্টির ত্রাণকর্তা হিসেবে হাল ধরেছিলেন ট্রুডো। তার পদত্যাগে লিবারেল পার্টি একটি স্থায়ী নেতৃত্বহীনতার মধ্যে পড়তে পারে। এমনকি আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে বড় ব্যবধানে ট্রুডোর দল পরাজিত হতে পারে বলেও জনমত জরিপে উঠে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App