×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে ১০০ শ্রমিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে ১০০ শ্রমিক নিহত

ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণের খনিতে আটকে পড়ে ১০০ শ্রমিক নিহত হয়েছেন। ভেতরে আরো অনেক শ্রমিক আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খনির শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে। 

পরিত্যক্ত স্বর্ণের খনিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ থেকে ১৪০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণ-পশ্চিমে স্টিলফন্টেইনের কাছে অবস্থিত। স্থানীয়ভাবে ‘বাফেলসফন্টেইন’ স্বর্ণের খনি নামে পরিচিত এই খনিতে সোমবার (১৩ জানুয়ারি) পেশাদার উদ্ধারকারীরা একটি বড় খাঁচা পাঠায়।

দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল সিভিকস অর্গানাইজেশনের মুখপাত্র মজুকিসি জাম বলেন, ‘উদ্ধারকাজ ভালোভাবে চলছে। এ পর্যন্ত সাতজনকে ওপরে ওঠানো হয়েছে।’

আরো পড়ুন: লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই চলছে লুটপাট, আটক আরো ১০

ম্যাকুয়া গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনি বলেন, ‘উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। সেখানে ধারণ করা দুটি ভিডিওতে দেখা গেছে, মাটির নিচে প্লাস্টিকে মোড়ানো ডজন ডজন মৃতদেহ পড়ে আছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে, সেখানে মৃতের সংখ্যা শতাধিক হবে। সম্ভবত অনাহার কিংবা পানিশূন্যতায় তারা মারা গেছেন। ’

পুলিশ জানিয়েছে, স্বর্ণের খনিটি পরিত্যক্ত হওয়ায় সেখানে প্রবেশ অবৈধ ছিল। তাই গ্রেপ্তারের ভয়ে তারা সেখান থেকে বের হতে চাচ্ছেন না।  

সাবেলো মঙ্গুনি বলেন, ‘সরকারি উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৯টি মরদেহ এবং ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ’

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মুখপাত্র সাবাটা মকগওয়াবোনে বলেন, ‘কতগুলো মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কতজন জীবিত উদ্ধার হয়েছে, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। তবে এখনই প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। ’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App