×

আন্তর্জাতিক

কেজরিওয়াল ও মোদি একই মুদ্রার এপিঠ-ওপিঠ : রাহুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

কেজরিওয়াল ও মোদি একই মুদ্রার এপিঠ-ওপিঠ : রাহুল

ছবি: সংগৃহীত

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সোমবার (১৩ জানুয়ারি) বিধানসভা ভোটের আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেই রাহুল গান্ধী নিশানা করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। খবর: আনন্দবাজার

উত্তর-পূর্ব দিল্লির সীলামপুরে কংগ্রেসের সমাবেশে রাহুল বলেন, আপনারা কেজরিওয়ালকে প্রশ্ন করুন, তিনি অনগ্রসরদের জন্য সংরক্ষিত কোটা চান কিনা। আমরা যখন এ নিয়ে কথা বলি, তখন প্রধানমন্ত্রী মোদি এবং কেজরিওয়াল কারো কাছ থেকে একটি শব্দও শুনি না।

কেজরিওয়াল ও মোদিরর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনই মিথ্যা প্রতিশ্রুতি দেন। তারা আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

রাহুলের এই মন্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই জবাব দেন কেজরিওয়াল। তিনি সামাজিকমাধ্যম এক্সের পোস্টে লেখেন, ‘রাহুল গান্ধী দিল্লিতে এসেছেন। তিনি আমাকে অনেক গালাগালও করেছেন। কিন্তু আমি তার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। তার লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্য। আমার লড়াই দেশকে বাঁচানোর জন্য।’

অন্যদিকে হরিয়ানা রাজ্যে গত বছর বিধানসভা ভোটের আগে নৃগোষ্ঠীর সংরক্ষিত কোটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার বিধানসভা ভোটের আগে সেই বিতর্কই দেখা দিয়েছে দিল্লিতেও।

কেজরিওয়াল রবিবার বিজেপির বিরুদ্ধে দিল্লির জাঠদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জাঠদের ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকাভুক্ত না করার ফলেই তারা কোনো কোটা সুবিধা পাচ্ছেন না।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেখানে ক্ষমতাসীন আপের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতোমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App