×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির ঘোষণা যেকোনো সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

গাজায় যুদ্ধবিরতির ঘোষণা যেকোনো সময়

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে। ওই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, তারা এখন একটি 'চুক্তির কাছাকাছি' অবস্থায় পৌঁছেছে।

গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা এবং জিম্মিদের মুক্তির বিষয়ে ওই চুক্তি সম্পাদিত হতে পারে। কর্মকর্তারা আভাস দিয়েছেন, ইসরায়েল ও হামাস চুক্তির বিষয়ে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ওই আলোচনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ফিলিস্তিনি এমন একজন কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে গত আট ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

যদিও মুখোমুখি নয়, তাদের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। যার অর্থ যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে হবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে যুদ্ধবিরতির চুক্তিটির খসড়া ফাঁস হয়েছে। এতে দেখা গেছে এটি তিনটি ধাপে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App