×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নিহত ৭৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নিহত ৭৩

ছবি: ডেইলি সাবা

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি ঘোষণার একদিন না গড়াতেই হামাসের বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গের অভিযোগ এনেছে তেল আবিব। দিনব্যাপী হামলা চালিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায়। এতে একদিনেই নিহত হয়েছেন ৭৩ জন।

গেল বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি ১৯ জানুয়ারি (রবিবার) থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দেয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দু’পক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে গাজায় যুদ্ধবিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। 

চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করে বলেছেন, জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল-হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেনও। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। 

আরো পড়ুন: গাজায় যুদ্ধবিরতি: চুক্তি অনুমোদনে ভোট পেছাল ইসরায়েল

বাইডেন বলেন, আগামী ছয় সপ্তাহে ইসরায়েল দ্বিতীয় ধাপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, যা এই যুদ্ধকে চিরতরের জন্য শেষ করে দেবে। তবে পরিকল্পনা অনুযায়ী যদি দ্বিতীয় ধাপের শর্তাবলি আলোচনায় সময় বেশি লাগে তাহলে যুদ্ধবিরতি চলমান থাকবে।

কিন্তু চুক্তি কার্যকর হওয়ার আগেই ঘটলো বিপত্তি। যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই আগেই হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার। এসময় হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের এই দাবিতে পরিবর্তন আনার বিষয়ের তীব্র নিন্দা জানান তিনি। 

যুদ্ধবিরতির ঘোষণায় যখন বিভিন্ন স্থানে উদযাপন চলছে, ঠিক তখনও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল একদিনে গাজা উপত্যকায় বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।  

এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি আদৌ কতটুকু কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বমহলে। লাখো মানুষকে আশার আলো দেখানো এই চুক্তি কি আবারও রূপ নেবে ব্যর্থতায়? প্রশ্ন বিশ্ববাসীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App