×

আন্তর্জাতিক

পায়ে হেঁটে ২ ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির গাজায় প্রবেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:২০ পিএম

পায়ে হেঁটে ২ ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির গাজায় প্রবেশ

ছবি: সংগৃহীত


পায়ে হেঁটে ২ ঘণ্টায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন। বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গাজা নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা এএফপিকে বলেন, সীমান্ত খুলে দেয়ার পর ২ ঘণ্টায় দুই লাখেরও বেশি মানুষ পায়ে হেঁটে উত্তর গাজায় প্রবেশ করেছে।

স্থানীয় সময় সকাল ৯টায় চেক পয়েন্টগুলো খুলে দেয়ার পর পায়ে হেঁটে প্রবেশের জন্য অনুমতি দেয়া হয়। এএফপির সংবাদদাতা রুশদি আবু আলাউফের মতে, সীমান্ত খুলে দিলেও সেখানে গাড়ি প্রবেশে এখনো দেরি হচ্ছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাজার সরকার বিশাল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের গাজার উত্তরে ফেরা সহজ করতে সাড়ে পাঁচ হাজারেরও বেশি লোক নিয়োগ দিয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গাজা ও এর উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য প্রায় ১ লাখ ৩৫ হাজার তাঁবু নির্মাণ প্রয়োজন। কেননা সেখানকার ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো এখন আর থাকার উপযোগী নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App