×

আন্তর্জাতিক

এবার আমেরিকায় ১০ আরোহীসহ বিমান নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

এবার আমেরিকায় ১০ আরোহীসহ বিমান নিখোঁজ

ছবি: সংগৃহীত

আমেরিকার উত্তর-পশ্চিম রাজ্য আলাস্কায় ১০ যাত্রী বহনকারী একটি ছোট বাণিজ্যিক বিমান নিখোঁজ হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আইন প্রয়োগকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিমানটি নিখোঁজ হয়।

আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, আলাস্কার স্থানীয় সময় ওই দিন বিকাল ৪টায় উনালাকিল্ট থেকে বেরিং এয়ার ক্যারাভান নোমের উদ্দেশে যাত্রা করে। বিমানটি ওড়ার পরেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন।

দুটি শহর একে অপরের থেকে প্রায় ১৪৬ মাইল (২৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বিমানটির শেষ অবস্থান জানার জন্য কাজ করছে। নিখোঁজ বিমানটি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার সর্বশেষ ঘটনা।

গত ৩০ জানুয়ারি ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন আরোহী নিহত হন। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়। তাতে সাতজন নিহত এবং ১৯ জন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App