×

আন্তর্জাতিক

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ এএম

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

এতে আহত হয়েছেন আরো অনেকেই। ছবি : সংগৃহীত

গুয়াতেমালায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৫১ জন যাত্রী নিহত হয়েছেন। 

এতে আহত হয়েছেন আরো অনেকেই। দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাসটি দূষিত খাদে পড়ে যাওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

মধ্য-আমেরিকার দেশটির গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের বলেছেন, বাসের ধ্বংসাবশেষে আটকে পড়া লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। 

এটি মূলত একটি হাইওয়ে ব্রিজ যা যানবাহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয় এবং নিচে থাকা খাঁড়ির ওপর দিয়ে অতিক্রম করতে হয়।

সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের গিরিখাত থেকে উদ্ধার করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো এ ঘটনায় ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।

তিনি বলেছেন, আমি ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি, তাদের কষ্টই আমার কষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App