×

আন্তর্জাতিক

কায়রোতে ভবন ধসে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম

কায়রোতে ভবন ধসে নিহত ১০

ছবি: আরব নিউজ

মিসরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরো আটজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। 

কায়রোর কেরদাসার শ্রমজীবী ​মানুষের বসবাসস্থলে ওই ভবনটি ধসে পড়েছে। এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর আরব নিউজের।

মিসরের সরকারি দৈনিক আল-আখবার আল-ইয়োমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শুরু করেছে কায়রোর প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় ওই সংবাদমাধ্যমকে বলেছেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে ভবনটি ধসে গেছে। তবে এই ঘটনার ব্স্তিারিত জানতে পুলিশি তদন্ত চলছে।

মিসরের রাজধানী কায়রোতে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। দেশটির মেট্রোপলিটন এই শহরে ভবন নির্মাণ ও নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান না মানার প্রবণতা রয়েছে।

গত কয়েক ব্ছরে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানির রেকর্ডও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

হাসনাত আবদুল্লাহ কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App