×

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১১:৩৬ পিএম

হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ৭৫ বছর বয়সী ইসরায়েলি নেতার ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন’।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ এদিন সকালে জেরুজালেমের শা‘আরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।’

প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় ইসরায়েলি সরকারের দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এএফপি এসব তথ্য জানিয়েছে।

গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগেও তাকে একবার হাসপাতালে নেয়া হয়েছিল। পরে ২০২৪ সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান। আর ওই বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়।

এরই মধ্যে মার্কিন হোয়াইট হাউস জানিয়েছে, হামাসের কাছে পেশ করা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি আলোচনাধীন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৫৪,২০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App