×

আন্তর্জাতিক

বোমাতঙ্কে এবার থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:৩৩ পিএম

বোমাতঙ্কে এবার থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

ছবি: প্রতীকী

গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের ২৪ ঘণ্টা পার না হতেই এবার বোমাতঙ্কে জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইট। শুক্রবার ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। নিরাপদে অবতরণের পর বিমানটিতে এখন বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চলছে।  এয়ারবাস এ৩২০এনইও মডেলের বিমানটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট এলে পাইলট মাঝআকাশে বিমান ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন। 

লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা জানান, সব যাত্রীকে তাদের লাগেজসহ বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং লাগেজ সবই স্ক্যান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App