×

আন্তর্জাতিক

ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী গার্ডের প্রধান নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম

ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী গার্ডের প্রধান নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ইরানি রাষ্ট্রীয় টিভি বিষয়টি নিশ্চিত করেছে। মোহাম্মদ বাঘেরি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরায়েলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।

তেহরানে ইসরায়েলি হামলায় ‘আইআরজিসির’ প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের সদরদপ্তর আঘাত হেনেছে ইসরায়েলের হামলা।  রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদরদপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি। এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি। বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।

শুক্রবার (১৩ জুন) সকালে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App