×

আন্তর্জাতিক

৪০০ কেজি ইউরেনিয়াম লুকিয়েছে ইরান, ১০টি পরমাণু বোমা তৈরি সম্ভব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৫৩ পিএম

৪০০ কেজি ইউরেনিয়াম লুকিয়েছে ইরান, ১০টি পরমাণু বোমা তৈরি সম্ভব

ছবি: সংগৃহীত

ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল, সেখানে নেই ৪০০ কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানান, ইরানের তিনটি পারমণুকেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার বাস্টার’ নিক্ষেপের পর থেকেই নিখোঁজ ৪০০ কেজি ইউরেনিয়াম। 

উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল, ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। ৯০ শতাংশ হলেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলি খামেনির দেশে। এবার জানা গেল, এসব ইউরেনিয়ামের কোনো ক্ষতিই হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, এর মাধ্যমে অন্তত ১০টি পরমাণু বোমা বানানো সক্ষম।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, মার্কিন হামলার দুদিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল।  প্রকাশ্যে এসেছিল ফোর্দো পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহচিত্র। ১৯ জুনের ওই ছবিতে ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায়, মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে।

ইরানের পরমাণু কর্মসূচি দিয়ে কাজ করা বিশ্লেষক সিমা শিন বলছেন, এর মানে, এখনো পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইরান। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, তাদের কোথাও লুকানো জায়গা আছে, যেখানে শত শত সেন্ট্রিফিউজ আছে এবং ইরানের বিভিন্ন জায়গায় তাদের কাছে সব ধরণের উপকরণ আছে। তারা এখন কিছু করতে পারবে না, কালকেও পারবে না। কিন্তু ভবিষ্যতে বোমা বানানোর জন্য সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে।’

সিমা শিন বলেন, ‘এটা সত্য যে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের বেশ ক্ষতি হয়েছে। কিন্তু গোপণ জায়গায় সব সরিয়ে নিয়েছে ইরান। হামলায় পরমাণু কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হলেও হুমকি রয়েই গেছে।’  

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলছে, ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। এসব ইউরেনিয়াম পরমাণু বোমা বানানোর জন্য ৬০ শতাংশ প্রস্তুত। ৯০ শতাংশ হলেই বোমা বানাতে পারবে ইরান। বিশ্লেষক সিমা শিন বলছেন, ইরান এরই মধ্যে হয়তো আরও ২৫ শতাংশের কাজ শেষ করে ফেলেছে। অর্থাৎ পরমাণু বোমা বানানোর খুব কাছেই তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App