×

আন্তর্জাতিক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন

ছবি: সংগৃহীত

রাজার অনুমোদনের পর থাইল্যান্ডের ধনাঢ্য ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন রক্ষণশীল নেতৃত্বের যাত্রা শুরু হলো।

রোববার (৭ সেপ্টেম্বর) ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের মহাসচিব আরপাথ সুখানুন্ত এক অনুষ্ঠানে রাজ-আদেশ পড়ে শোনান।

ব্যাংককে আনুতিনের ভুমজাইথাই পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বলেন, মহামান্য রাজা আনুতিন চার্নভিরাকুলকে এখন থেকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছেন।

৫৮ বছর বয়সী আনুতিন এর আগে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত দুই বছরের মধ্যে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন। তবে চার মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করার শর্তে তিনি ক্ষমতায় এসেছেন।

আনুতিন জনপ্রিয় সিনাওয়াত্রা পরিবারের ফেউ থাই পার্টিকে পরাজিত করলেন। তারা ২০২৩ সালের নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী পদে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল। তবে গত মাসে আদালতের আদেশে তাদের উত্তরাধিকারী পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App