×

আন্তর্জাতিক

চীনের আরেকটি মহাপ্রাচীর তৈরির ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৩:০৭ পিএম

চীনের আরেকটি মহাপ্রাচীর তৈরির ঘোষণা
সহিংসতাপ্রবণ জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলে আরেকটি মহাপ্রাচীর তৈরির ঘোষণা দিয়েছে চীন। দেশের বাইরে থেকে জঙ্গিদের অনুপ্রেবেশ ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে প্রাদেশিক গভর্নরকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলে গত কয়েক বছরে উইঘুর ও চীনা হান গোষ্ঠীর সহিংসতায় কয়েকশ’ লোক নিহত হয়েছে। এসব সহিংসতার জন্য চীন ইসলামী চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে। আবার তাদের সাথে দেশের বাইরের কোনো শক্তির যোগ আছে বলেও দাবি চীনের। জিনজিয়াংয়ের গভর্নর শোহরাত জাকির বলেছেন, সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তায় কোনো ফাঁক না রাখতে আমাদের চেষ্টার কেনো ত্রুটি থাকবে না। সীমান্ত এলাকায় প্রযুক্তির আরও উন্নয়ন ঘটানো হবে বলেও জানান তিনি। জাকির বলেন, ২০১৭ সালে মোটের উপর পরিস্থিতি স্থিতিশীল ছিল; যার কারণে মানুষ নিরাপদ বোধ করেছে। বিচ্ছিন্নতাবাদকে আমরা আবার ফিরে আসার কোনো সুযোগ দেব না এবং ধর্মীয় চরমপন্থা আবার যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App