×

আন্তর্জাতিক

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

লেবার পার্টির সদস্য এমএসপি ফয়সল চৌধুরী। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লেবার পার্টি। স্কটিশ পার্লামেন্টে দলটির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছিলেন। দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন তিনি।


লেবার পার্টির এক মুখপাত্র বলেন, সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয়। যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।


ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিস্কার করতে হলো, তার কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে।


স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের ‘সম্পূর্ণ বিশৃঙ্খলার’ প্রমাণ। যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব, ততটাই স্বচ্ছ হওয়া উচিত।


পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা ‘গভীরভাবে উদ্বেগজনক।’ বিবিসি স্কটল্যান্ডের দ্য সানডে শোতে তিনি বলেন, আমি মনে করি না, তারা স্বাধীন অভিযোগ পদ্ধতি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বোঝে।


লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে ‘যথেষ্ট তদন্তের প্রয়োজন’ আছে এবং তদন্ত চলাকালীন ফয়সল বহিষ্কার থাকবেন।


বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান। মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App