×

আন্তর্জাতিক

নিজের দেশেই গুলিবিদ্ধ আর্মি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

নিজের দেশেই গুলিবিদ্ধ আর্মি জেনারেল

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে একাধিকবার গুলি করা হয়েছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই সেনা কর্মকর্তা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ভোলোকোলামস্ক হাইওয়ের আবাসিক ব্লকের একটি ভবনে তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানা যায়নি।

দীর্ঘ চার বছর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে রুশ সেনা কর্মকর্তাকে নিশানা করার ঘটনা ঘটছে। সর্বশেষ দেশটিতে হামলার শিকার হওয়া উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তাদের তালিকায় তিনি রয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটির কর্মকর্তা সভেতলানা পেত্রেঙ্কো বলেছেন, ‘আহত লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা হয়েছে বলে জানিয়েছে কমিটি।’

লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালে রাশিয়া মারিউপোল এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন।

২০২৩ সালের জুনে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়েভগেনি প্রিগোশিনের নেতৃত্বে একটি স্বল্পস্থায়ী বিদ্রোহ হয়েছিল। ওই বিদ্রোহ শুরু হওয়ার পর প্রিগোশিনের সঙ্গে আলোচনা করতে আলেক্সেয়েভকে পাঠানো হয়েছিল। বর্তমানে তার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আছে।

রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ‘গেল মাসের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে এক রুশ সেনার ওপর হামলা চালানোর চেষ্টা প্রতিহত করেছেন তারা।’

২০২৪ সালে দেশটির একটি আবাসিক ভবনের বাইরে ইগর কিরিলভ নামের এক রুশ জেনারেলকে হত্যার দায়ে গত মাসে উজবেকিস্তানের এক নাগরিককে কারাবন্দী করা হয়। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর দাবি করে বলেছে, তারাই ওই হামলা চালিয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে মস্কোতে গাড়ির নিচে রেখে দেওয়া বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। রাশিয়ার তদন্ত  কমিটি জানিয়েছে, ‘তিনি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App