×

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় অন্ধকারে গোটা ইউক্রেইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

রাশিয়ার হামলায় অন্ধকারে গোটা ইউক্রেইন

ছবি: সংগৃহীত

ইউক্রেইনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র ও বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার ভোররাতে চারশরও বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্রযোগে হামলা চালানো হয়েছে - দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান।

নিজের সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া ‘কূটনীতির বদলে হামলাকে’ প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেইনীয়দের কাবু করতে ঠাণ্ডাকে ব্যবহার করছে।

ইউক্রেইনের জ্বালানিমন্ত্রী ডেনিশ শমিহাল জানান, ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রাণকেন্দ্র সাবস্টেশন ও প্রধান বিদ্যুৎ বিতরণ লাইনগুলোতে আঘাত হানা হয়েছে।

আর দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ইউক্রেইন জুড়ে জরুরিভিত্তিতে বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখা হয়েছে। শমিহাল জানান, তাদের সরকার ইউক্রেইনের গ্রিডকে সাহায্য করতে জরুরিভিত্তিতে পোল্যান্ড থেকে বিদ্যুৎ আমদানির পদক্ষেপ নিয়েছে। রাশিয়া সারা দেশজুড়ে হামলা চালিয়েছে বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় খমেলনিৎস্কাইয়ে, রিভনে, তের্নোপিল, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও লভিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় বুরশতিন ও দব্রোৎভির তাপবিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমাঙ্কের নিচে তীব্র ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটির বিদ্যুৎ রীতিমতো খাত ভেঙে পড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App