×

আন্তর্জাতিক

ইরানে নোবেলজয়ী মোহাম্মাদির ৬ বছরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

ইরানে নোবেলজয়ী মোহাম্মাদির ৬ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ইরানের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এক আইনজীবী মোস্তাফা নিলি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দু’বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে আরো দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দু’বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২০২৩ সালে মানবাধিকার নিয়ে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের তিনি একাধিকবার বিচারের মুখোমুখি ও কারাবরণ করতে হয়েছে। গত এক দশকের বেশি সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে তিনি প্যারিসে বসবাসরত যমজ সন্তানদের সঙ্গে আর দেখা করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App