×

আন্তর্জাতিক

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ব্যতিক্রমী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাদের জীবন কেটেছে, তারা স্পষ্টভাবে তাদের ভোটের মাধ্যমে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি তার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান, যিনি এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চিত করেছেন যে নির্বাচনি প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন শক্তি যোগ করার প্রত্যাশা রাখে।

তিনি মালয়েশিয়ানদের সঙ্গে একযোগে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

তারেক-রহমানপ্রধানমন্ত্রী-মালয়েশিয়ামালয়েশিয়াভোটনির্বাচনসংসদ-নির্বাচনত্রয়োদশ-জাতীয়-সংসদ-নির্বাচনবিএনপি

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App