×

আন্তর্জাতিক

ট্রাম্পের বাসায় ঢুকতে চাওয়া যুবককে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

ট্রাম্পের বাসায় ঢুকতে চাওয়া যুবককে হত্যা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের নিরাপত্তা বলয় ভেঙে ঢুকতে চাওয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টায় ‘মার-এ-লাগো’ নামক বাসভবনে অস্ত্রহাতে অনুপ্রবেশকালে এ ঘটনা ঘটে।

সিক্রেট সার্ভিসের তথ্য অনুসারে, ‘বাসভবনের উত্তর প্রবেশপথের কাছে শটগান সাদৃশ্য একটি অস্ত্র ও একটি জ্বালানির ট্যাংকসহ এক ব্যক্তিকে দেখতে পান সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে অত্নসমর্পন করতে বললে যুবকটি তাদের দিকে অস্ত্র তাক করে। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, ‘নিহত অনুপ্রবেশকারীর বয়স বিশের কোঠায়। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত সময়সূচিতে অনুযায়ী তিনি এখন রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে অবস্থান করছেন।’

পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ বলেন, ‘নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি জ্বালানির পাত্র ও একটি শটগান হাতে দাঁড়িয়ে আছেন। নিরাপত্তাকর্মীরা তাকে এসব হাত থেকে নামানোর নির্দেশ দেন। এসময় তিনি জ্বালানির ট্যাংকটি ফেলে দিলেও হাতে থাকা শটগানটি গুলি ছোড়ার উপযোগী অবস্থায় তুলে ধরেন। এরপরই নিরাপত্তাকর্মীরা তাকে ‘নিষ্ক্রিয়’ করে’।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App