×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ এএম

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের উপকূলীয় বোর্নিও দ্বীপে মধ্যে রাতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।

তবে উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। গভীর সমুদ্রে বা ভূ-অভ্যন্তরের অনেক নিচে কম্পন সৃষ্টি হওয়ায় উপকূলে এর প্রভাব নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App