×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানে নিহত বেড়ে ৭৮৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

ইরানে নিহত বেড়ে ৭৮৭

ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে  জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। 

মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আইআরআইবি এ তখ্য দিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া চারদিন ধরে চলমান এই হামলায় ইরানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এর আগে রোববার (১ মার্চ) ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় দেড়শর বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। 

শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়, যাতে খামেনি মারা যান। 

এরপর থেকেই ইরান ও তার মিত্ররা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং এর অংশ হিসেবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যপক হামলা চালিয়ে যাচ্ছে।

সবশেষ ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছিলো ইরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App