×

আন্তর্জাতিক

দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, লাফিয়ে বাড়ছে তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, লাফিয়ে বাড়ছে তেলের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে তার পাল্টা তেহরানের আক্রমণে বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খাত অস্থির হয়ে পড়েছে। তেলের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে।

এর মধ্যে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে, যা এক দিনে ৮.৫ শতাংশ এবং সপ্তাহের নিরিখে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাণিজ্যকারীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ ইরান বারবার এই জলপথ বন্ধ করার হুমকি দিয়েছে।

বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়।

এদিকে, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করবে না। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে।

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রণালি দিয়ে যেকোনো দেশের জাহাজ চলাচলে ইরান বাধা দেবে না। তবে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজগুলোকেই নিতে হবে।

একইসঙ্গে কঠোর সতর্কবার্তা দিয়ে ইরানের এই মুখপাত্র জানান, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App