×

আন্তর্জাতিক

নরওয়ের মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

নরওয়ের মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) ভোরে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই রাজধানীর ওই এলাকায় পুলিশের একটি দল মোতায়েন করা হয়।

বিস্ফোরণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,  পুলিশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আমির

নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশি অভিযানের নেতৃত্বদানকারী মাইকেল ডেলিমায়ার জানান, বিস্ফোরণটি দূতাবাসের মূল প্রবেশপথে ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এর পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পায়নি পুলিশ। দূতাবাসের মার্কিন কর্মীরাও এখন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, মার্কিন দূতাবাসটি অসলোর মূল শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মৰ্গেডালসভাগেন এলাকায় অবস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App