×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

হরমুজে তিন কার্গো জাহাজে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

হরমুজে তিন কার্গো জাহাজে হামলা

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে পরপর তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজই ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) বলেছে, ‘বুধবার হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

দু’টি সামুদ্রিক নিরাপত্তা সূত্র বলেছে, ‘থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পরবর্তীতে এই ঘটনার বিষয়ে ইউকেএমটিও বলেছে, ‘ক্ষতিগ্রস্ত জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনও বিপর্যয় ঘটেনি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক ওই জাহাজে অবস্থান করছেন।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App