×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য সংঘাতে হতাহত ১১০০ শিশু : ইউনিসেফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম

মধ্যপ্রাচ্য সংঘাতে হতাহত ১১০০ শিশু : ইউনিসেফ

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র সামরিক সংঘাত লাখ লাখ শিশুর জন্য ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অন্তত এক হাজার একশোর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। খবর আল-জাজিরার।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে বিভিন্ন দেশে শিশুদের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরায়েলে ৪ শিশু এবং কুয়েতে ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শত শত শিশু গুরুতর আহত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং সামরিক অভিযানের কারণে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

ইরানের সামরিক স্থাপনা ও বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর থেকে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এর জবাবে ইরান ও তাদের মিত্র সংগঠনগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। ফলে বহু আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন : ইরানে সুইজারল্যান্ড দূতাবাস বন্ধ ঘোষণা

ইউনিসেফ সতর্ক করে বলেছে, সহিংসতা যত বাড়ছে এবং সংঘাত যত বিস্তৃত হচ্ছে, শিশু হতাহতের সংখ্যাও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।

সংস্থাটি আরো বলেছে, শিশুদের হত্যা করা, তাদের পঙ্গু করে দেওয়া কিংবা তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন গুরুতর হুমকির মুখে বলে উল্লেখ করেছে ইউনিসেফ।

এই পরিস্থিতিতে অবিলম্বে সহিংসতা বন্ধ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App