×

আন্তর্জাতিক

ইথিওপিয়া

বন্যা-ভূমিধ্বসে নিহত ৬৪, শতাধিক নিখোঁজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

বন্যা-ভূমিধ্বসে নিহত ৬৪, শতাধিক নিখোঁজ

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় গামো জোনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দক্ষিণ ইথিওপিয়া রিজিওনাল স্টেট পুলিশ কমিশন ফেসবুকের এক বিবৃতিতে জানায়, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। 

এখন পর্যন্ত ৬৪টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। 

খবর আল-জাজিরার।

গাচো বাবা জেলার যোগাযোগ প্রধান আবেবে আগেনা জানান, নিহতদের অধিকাংশকেই কাদার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতটি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গামো জোনের দুর্যোগ মোকাবিলা পরিচালক মেসফিন মানুকা জানান, উদ্ধার অভিযান চলাকালীন একজনকে কাদার নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ ইথিওপিয়া রিজিওনাল স্টেটের প্রেসিডেন্ট তিলাহুন কেবেদে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে বৃষ্টির মৌসুম চলায় তিনি পাহাড়ি ঢাল ও প্লাবনভূমিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টি অব্যাহত থাকায় এ ধরনের দুর্যোগ আবারও ঘটার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।

গত কয়েক দিন ধরে ইথিওপিয়াসহ পুরো পূর্ব আফ্রিকায় ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। প্রতিবেশী দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় গত শুক্রবারের প্রবল বৃষ্টিতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

ইথিওপিয়ায় বর্ষাকালে ভূমিধস ও বন্যা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলেই এক ভয়াবহ ভূমিধসে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই সতর্ক করে আসছেন যে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পূর্ব আফ্রিকায় অতিবৃষ্টি ও তীব্র খরাসহ চরম আবহাওয়ার প্রকোপ দিন দিন বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App