×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইরানের হামলায় ইসরায়েলে আহত শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ এএম

২৪ ঘণ্টায় ইরানের হামলায় ইসরায়েলে আহত শতাধিক

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়েছেন ১০৮ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম দ্যা টাইমস অব ইসরায়েল।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়েছেন ১০৮ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ঠিক কী কারণে তারা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্যা টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে তাদের কেউ কেউ আহত হয়ে থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এখন ৮১ জন চিকিৎসাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App