×

আন্তর্জাতিক

জাপান-অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

জাপান-অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধ জাহাজ না পাঠানোর কথা জানাল জাপান ও অষ্ট্রেলিয়া।

সোমবার (১৬ মার্চ) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই টোকিওর। পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা জানান তাকাইচি।

তিনি আরও বলেন, ‘আমরা হরমুজে জাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। জাপান আইনি কাঠামোর মধ্যে কী করতে পারে তা পরীক্ষা করে দেখছে।’

বিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পারাপার হয়। সেই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় মার্কিন মিত্রদের ট্রাম্পের সহায়তার অব্যাহত দাবি থাকার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হল।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় ইরানের হামলায় ইসরায়েলে আহত শতাধিক

অন্যদিকে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। দেশটির অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওতে সাক্ষাৎকারে এ তথ্য জানান। হরমুজের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের অব্যাহত সাহায্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।

ক্যাথেরিন কিং বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে আমরা আমাদের অবস্থান কী হবে তা নিয়ে আমরা খুব স্পষ্ট ছিলাম। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতের জন্য প্রতিরক্ষায় সহায়তা করার জন্য বিমান সরবরাহ করছি। বিশেষ করে সেই অঞ্চলে অস্ট্রেলিয়ানদের সংখ্যা বিবেচনা করে।

অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী বলেন, কিন্তু আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাবো না। আমরা জানি এটি কতটা অবিশ্বাস্যরকম গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয়, যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা আমরা অবদান রাখছি।

তিনি জানান, আমরা খবর পেয়েছি, জাপানও এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App