×

আন্তর্জাতিক

মডার্নার ভ্যাকসিন ১ বছর পর্যন্ত করোনাকে প্রতিরোধ করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১২:৩৫ পিএম

মডার্নার ভ্যাকসিন ১ বছর পর্যন্ত করোনাকে প্রতিরোধ করবে

মডার্না

গত ডিসেম্বরে মার্কিন প্রতিষ্ঠান মডার্না জানিয়েছিল, করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের ভ্যাকসিনের যথেষ্ট কার্যকরিতা রয়েছে। আবার তারা আরও একধাপ এগিয়ে যাওয়ার খবর প্রকাশ করল। তাদের উৎপাদিত করোনা ভ্যাকসিনের কার্যকরিতা থাকবে অন্তত এক বছর।

সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত ৩৯তম জে.পি মরগ্যান হেলথকেয়ার কনফারেন্সে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

ওষুধ কোম্পানিটি জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাস নির্মূলে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি নির্মিত তাদের ভ্যাকসিনটি বেশকিছু দেশে কার্যকরিতা প্রমাণে সক্ষম হয়েছে।

সিনথেটিক ‘এমআরএনএ’ সিস্টেমের সহায়তায় মডার্না উৎপাদিত ‘এমআরএনএ-১২৭৩’ ভ্যাকসিনটি করোনাভাইরাসের বহিঃআবরণকে অনুকরণ করে এবং সে অনুযায়ী কাজ করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমিউন সিস্টেম) কার্যকর করে তোলে।

সোমবার মডার্না জানিয়েছে, ২০২১ সালের মধ্যে ৬০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহে সক্ষম তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App