×

আন্তর্জাতিক

ইরানে হামলার কড়া হুমকি সৌদি আরবের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

ইরানে হামলার কড়া হুমকি সৌদি আরবের

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ছবি: সংগৃহীত

ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

প্রয়োজনে তাদের বিপক্ষে সম্মিলিত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন তিনি। একইসঙ্গে তেহরানকে অবিলম্বে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।

আরো পড়ুন: কাতারে আবার হামলা হলে ইরানের পুরো গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুমকি

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার ‘প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা’ করছে।

প্রিন্স ফয়সাল আরও বলেন, ‘সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

এর আগে, গতকাল ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে কাতারের রাস লাফান গ্যাস ফ্যাসিলিটি এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। কাতার সরকার এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আগেই হুমকি দিয়েছিল যে, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

আজ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাত শেষ হলেও ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন দীর্ঘ সময়সাপেক্ষ হবে, কারণ আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

তিনি সতর্ক করে বলেন, যদি হামলা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App