×

আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আবারো হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম

ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আবারো হামলা

ছবি: সংগৃহীত

ইরানের নাতানজে বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ‘শহীদ আহমাদি রোশন ইউরেনিয়াম ফ্যাসিলিটিজ’-এ আবারো হামলা করেছে মার্কিন-ইসরায়েল বাহিনী। যুদ্ধের প্রথম সপ্তাহে গত ২ মার্চ স্থাপনাটিতে প্রথমবার আঘাত হানা হয়েছিল।

শনিবার (২১ মার্চ) ইরানের পরমাণু শক্তি সংস্থা জানায়, ইরানের প্রধান পারমানবিক স্থাপণা হিসেবে পরিচিত এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ‘অপরাধমূলক হামলার’ অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সংস্থাটি আরও দাবি করেছে, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিসহ (এনপিটি) বিভিন্ন নিরাপত্তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আরো পড়ুন: নাতানজ : ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র

শনিবারের হামলার পর স্যাটেলাইট ছবিতে স্থাপণার একাধিক ভবন ক্ষতিগ্রস্থ অবস্থায় দেখা গেছে।

খবর আলজাজিরার।

রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল প্রথমে এখানে বিমান হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্রও একই স্থাপনায় আঘাত হানে।

এদিকে, প্রায় তিন সপ্তাহ ধরে চলমান সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরায়েলের দাবি, শনিবার ভোরেও ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে।

অপরদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা সম্বৃদ্ধ পূর্বাঞ্চলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্ততঃ ২০টি ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App