×

আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধ ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন সিনেটর টিম কেইন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

ট্রাম্পের যুদ্ধ ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন সিনেটর টিম কেইন

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধ ঘোষণার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন টিম কেইন। ভার্জিনিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির জ্যেষ্ঠ এই সদস্যের দাবি, ২০২০ সালের নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ট্রাম্প ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতেই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তার ভাষায়, এতে করে মার্কিন তরুণদের অপ্রয়োজনীয়ভাবে যুদ্ধের ঝুঁকিতে ফেলা হচ্ছে।

টিম কেইন জানান, মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর এক প্রতিবেদনের ভিত্তিতে ট্রাম্প দাবি করেছেন। ইরান ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে তার বিরুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। এই অভিযোগকেই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

এছাড়া রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন কেইন। তিনি জানতে চান, ট্রাম্পের এই সম্ভাব্য ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তকে তারা কি বিনা প্রশ্নে সমর্থন দিয়ে যাবেন? এর আগেও তিনি ইরানে স্থলপথে সেনা মোতায়েনের বিরুদ্ধে সতর্কতা দিয়ে বলেছেন, এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

উল্লেখ্য, টিম কেইন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন-এর রানিং মেট ছিলেন। বর্তমানে বৈদেশিক নীতি ও সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ সিনেট কমিটির সদস্য হিসেবে তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্ব বহন করছে।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিন্ধুরমতী মেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

সিন্ধুরমতী মেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

পেট্রোল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই

পেট্রোল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই

ভারতের বিমানবাহিনী  গ্রেপ্তার ১

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ভারতের বিমানবাহিনী গ্রেপ্তার ১

‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

এলজিআরডি মন্ত্রী ‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App