×

আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম

ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের উদ্বেগ

ফাইল ছবি

ইরান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরুর যে খবর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা নিয়ে ইসরায়েলিদের মধ্যে নানা উদ্বেগ তৈরি হয়েছে। 

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল বুঝতে পারছে যে, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। কিন্তু সেই চুক্তি করতে গিয়ে ট্রাম্প কতটা ছাড় দিয়ে বসবেন, সেটা নিয়েই মূল উদ্বেগ ইসরায়েলিদের। 

আরো পড়ুন: যুদ্ধে ইরানে এ পর্যন্ত ২৪৩ শিক্ষার্থী–শিক্ষক নিহত

ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা সম্ভাব্য আলোচনার একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে। তবে চুক্তির আগে এক মাসব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

ইসরায়েলের আরেকটা উদ্বেগ হলো, তেহরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের কী হবে? এগুলো কি তারা তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেবে, নাকি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএর কাছে দেওয়া হবে? 

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও উদ্বেগ আছে ইসরায়েলের। ইরান কি ভবিষ্যতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা হারাবে, তারা ইসরায়েলকে হুমকি দিয়েই যাবে, কিংবা ইরান কি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটবে, এমন অনেক বিষয় নিয়েও উদ্বেগ আছে নেতানিয়াহু প্রশাসনের। 

ইসরায়েল আশা করছে, কোনো চুক্তি হওয়ার আগে ইরানের ভেতরে আরো কিছু লক্ষ্যবস্তুতে তারা হয়ত আঘাত হানার সুযোগ পাবে।

এদিকে, তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানে ভূমিকা পালন করছে’ আঙ্কারা। 

হারুন বলেন, দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করাই হলো এই বার্তাগুলোর মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App