×

আন্তর্জাতিক

জিসিসি প্রধান

হরমুজ প্রণালি বন্ধ করে সব সীমা অতিক্রম করেছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

হরমুজ প্রণালি বন্ধ করে সব সীমা অতিক্রম করেছে ইরান

ছবি: সংগৃহীত

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইউই বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান সব ধরনের সীমা অতিক্রম করেছে।

বুধবার (২৫ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর এক বৈঠকে ওই মন্তব্য করেছেন তিনি।

জসিম মোহাম্মদ আল-বুদাইউই বলেছেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং এর মধ্য দিয়ে যাতায়াতের ওপর শুল্ক আরোপ করেছে; যা সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির লঙ্ঘন এবং আগ্রাসন। এ ছাড়া কিছু জাহাজ অপহরণ কিংবা হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, ‌‌‘আন্তর্জাতিক নৌ-চলাচলও ক্ষতিগ্রস্ত হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বের অর্থনৈতিক ফুসফুস। এসব দেশ ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে; যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ। এই দেশগুলো বিশ্বে ২৭ শতাংশ তেল রপ্তানি করে; যার পরিমাণ দৈনিক ১১.৫ বিলিয়ন ব্যারেল।’

ওই অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলা কেবল আরেকটি উত্তেজনার সম্প্রসারণ নয়; বরং এটি ইরান ও জিসিসি দেশগুলোর মধ্যকার পরিস্থিতি এবং সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বলে জানিয়েছেন তিনি।

জিসিসির মহাসচিব বলেন, ‘ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিসিসিভুক্ত দেশগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সরাসরি হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘এসব হামলা বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো ইরানি হামলায় স্থানীয় বাসিন্দা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে।’

আল-বুদাইউই বলেছেন, ‘জিসিসিভুক্ত দেশগুলো “স্পষ্টভাবে” জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।’

তিনি বলেন, ‘জিসিসি দেশগুলো কখনোই ইরানের হামলার ‘‘জবাব বা পাল্টা হামলা চালায়নি’’ এই আশায় যে তেহরান এসব হামলা বন্ধ করবে।’

তিনি আরো বলেন, জিসিসিভুক্ত সব দেশ গত কয়েক বছর ধরে ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কাজ করে আসছে। গত বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় জিসিসিভুক্ত দেশগুলো জরুরি বৈঠক করে ওই হামলার নিন্দা এবং কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বেশি দেরি হওয়ার আগে ইরান আলোচনায় আসুক’

আবারো ট্রাম্পের হুমকি ‘বেশি দেরি হওয়ার আগে ইরান আলোচনায় আসুক’

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রয়োজনে ইরানের সঙ্গে যোগ দিতে প্রস্তুত: হুথি

প্রয়োজনে ইরানের সঙ্গে যোগ দিতে প্রস্তুত: হুথি

পদ্মায় বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

পদ্মায় বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App