×

আন্তর্জাতিক

মার্কিন সামরিক উড়োজাহাজকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

মার্কিন সামরিক উড়োজাহাজকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েল অভিমুখে যাওয়া মার্কিন সমরাস্ত্রবাহী বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। এই ঘটনায় ফ্রান্সের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। খবর দিয়েছে এপি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ফ্রান্স রাষ্ট্রটি ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম বোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দেয়নি। ইরানের সেই ‘কসাইকে’ (সাবেক সর্বোচ্চ নেতা) সফলভাবে নির্মূল করার ক্ষেত্রে ফ্রান্স অত্যন্ত অসহযোগিতামূলক আচরণ করেছে!’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে ফ্রান্সের এমন কঠোর অবস্থানকে ট্রাম্প ‘অত্যন্ত নেতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে স্পেন ও ইতালির মতো ইউরোপীয় দেশগুলোও মার্কিন সামরিক অভিযান ও আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল। ট্রাম্পের এই বার্তার পর ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App