×

আন্তর্জাতিক

ইসমাইল বাঘাই

ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইসরায়েলের 'ভুল হিসাবনিকাশের' কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই।

বুধবার (১ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা ইরনা আল-মাসরি আল-ইউম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইসমাইল বাঘাই বলেন, ‘ইসরায়েলের ভুল হিসাব এবং উস্কানির কারণে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে।’

পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘বিশ্বে এখন আর কেউ মার্কিন কূটনীতিকে বিশ্বাস করতে পারে না। তারা নিজেদের দাবি চাপিয়ে দেওয়া বা শক্তি প্রয়োগের ভূমিকা হিসেবেই কেবল কূটনীতি ও আলোচনাকে ব্যবহার করে।’

তিনি দাবি করেন, ‘ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং চলমান যুদ্ধের কারণে তিনি জনসমক্ষে আসেননি।’

তিনি বলেন, ‘ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বা কূটনীতি নিয়ে কথা বলতে প্রস্তুত নয়, যারা পূর্ববর্তী আলোচনাগুলোকে নিজেদের দাবি চাপিয়ে দেওয়া এবং শক্তি প্রয়োগের ভূমিকা হিসেবে ব্যবহার করেছিলো।’

তিনি আরো বলেন, ‘মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৭০ জন নিহত হওয়ার ঘটনাটি গত মাসে যুক্তরাষ্ট্র কর্তৃক সংঘটিত নৃশংসতার একটি উদাহরণ মাত্র।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল মশারি-নার্স সংকটে বাড়ছে ভোগান্তি

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App