×

আন্তর্জাতিক

নেপালে জেট ফুয়েলের দাম একলাফে আকাশচুম্বী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম

নেপালে জেট ফুয়েলের দাম একলাফে আকাশচুম্বী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে নেপাল। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশটি বিমান জ্বালানির (জেট ফুয়েল) দাম একলাফে দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে।

হিমালয় কন্যা নেপালের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ভাড়ায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে, যা যাত্রী ও এভিয়েশন খাতের জন্য তৈরি করেছে নতুন সংকট।

বুধবার (১ এপ্রিল) নেপাল অয়েল কর্পোরেশনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নেপাল অয়েল কর্পোরেশন জানিয়েছে, ‘সরবরাহের জন্য পরিশোধক ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে অর্থ পরিশোধ করতে হবে। এই কারণে তারা কাঠমান্ডু থেকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জ্বালানির দাম ৮৪.৭ শতাংশ, পোখরা থেকে পরিচালিত জেটের জন্য ১১৬.২ শতাংশ এবং ভৈরহাওয়া থেকে পরিচালিত ফ্লাইটের জন্য ১১৭.৪ শতাংশ বাড়িয়েছে।’

নেপালের রাষ্ট্রীয় সংস্থা যেটি দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুত ও বিতরণ করে জানিয়েছে, ‘অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ৯৭.৬ শতাংশ বাড়ানো হয়েছে।’

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, এর ফলে অভ্যন্তরীণ বিমান ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App