×

আন্তর্জাতিক

মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) এই আহ্বান জানানো হয়েছে।

খবর আনাদোলু এজেন্সির। 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন দূতাবাস লিখেছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া আমেরিকান ও এর স্বার্থসংশ্লিষ্টে হামলা চালাতে পারে। 

দূতাবাসের বিবৃতিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর, ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক লক্ষ্যবস্তু। 

দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সময়ে মিলিশিয়ারা ‘আমেরিকানদের অপহরণের লক্ষ্যবস্তু’ বানিয়েছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার খবরও উল্লেখ করা হয়। 

সেই সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস কঠোর সতর্ক বার্তা দিয়ে বলে, মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত। সতর্ক বার্তায় আরও বলা হয়, কোনো কারণেই ইরাক ভ্রমণ করবেন না, দেশটিতে থাকলে এখনই ছাড়ুন।  

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App