×

আন্তর্জাতিক

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পাল্টা জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবরোধ করেছে ইরান। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের লক্ষ্যে মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা আর জাজিরা এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়ার সরকারি মন্ত্রণালয়, সংস্থা এবং সরকারি-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ করার একটি নতুন নির্দেশিকা আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।’

“এর লক্ষ্য হলো জ্বালানি খরচ কমানো এবং জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা,” গতকাল গভীর রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আনোয়ার বলেন, ‘আগামী সপ্তাহগুলোতে এই নীতিমালার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রীয় তেল সংস্থা পেট্রোনাসসহ অন্যান্যরা বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।’

এদিকে, পাম্পের তেলের দাম কম রাখার প্রচেষ্টায় মালয়েশিয়াও মাসিক ভর্তুকি বাবদ প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত

ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

হামের প্রকোপ সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App